Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ৩১ ডিসেম্বর ২০২৫

চিকিৎসা বঞ্চনায় খালেদা জিয়ার মৃত্যু—বললেন নজরুল ইসলাম খান

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে মুক্তি নেই হাসিনার

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে মুক্তি নেই হাসিনার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে চিকিৎসার সুযোগ না দিয়ে ‘হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এ মৃত্যুর দায় থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারেত পলাতক খুনি হাসিনা কখনোই মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজার আগে খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোচনাকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সব সময় বলতেন—বিদেশে বাংলাদেশের বন্ধু আছে, কোনো প্রভু নেই। কিন্তু সে নেত্রীকেই ব্যক্তিগত প্রতিহিংসার শিকার করে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিলো।

নজরুল ইসলাম খান বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা দুই বছরের বেশি সময় খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়। দেশবাসি সাক্ষী—সে সময় তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে নির্জন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে, সুস্থ মানুষটি কারাগার থেকে বেরিয়ে আসেন চরম অসুস্থতা নিয়ে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, গৃহবন্দি অবস্থায় দীর্ঘ চার বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হয়নি। এ অবহেলা ও নিষ্ঠুরতার কারণেই তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যায় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়।

নজরুল ইসলাম খান দাবি করেন, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়; বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা বঞ্চনার মাধ্যমে একজন জনপ্রিয় ও অপরাজেয় রাজনৈতিক নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি বলেন, এ মৃত্যুর দায় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনাকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি গণতন্ত্রকামী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রতি অবিচার ও নির্যাতনের বিচার একদিন অবশ্যই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার