Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৩, ২১ জানুয়ারি ২০২৬

বিএনপিকে নির্বাচনী হুঙ্কার দিলেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান

ঢাকায় কোনও সিট দিবো না, সাইজ হয়ে যাবে

ঢাকায় কোনও সিট দিবো না, সাইজ হয়ে যাবে
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান সম্প্রতি নিজ নির্বাচনি এলাকায় কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় হুঙ্কার দিয়েছেন, ঢাকায় কোনও আসন প্রতিদ্বন্ধী প্রার্থীদের দিতে তিনি নারাজ।

ভিডিওতে খালিদুজ্জামান বলেন, 

সারা বাংলাদেশে সব জামায়াত আর শিবির, ঢাকায় কোনও সিট দেবো না। ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে। 

তিনি কর্মীদের নির্দেশ দেন আগামীকাল গুলশানে সংবাদ সম্মেলনে অংশ নিতে এবং আসরের নামাজ পড়তে। খালিদুজ্জামান আরও বলেন, 

এবারের নির্বাচন হবে ঈদের মতো, কাউকে কোনও ভয় পাওয়ার দরকার নেই।

তিনি শিবির ও জামায়াতের ছাত্রসংসদ নির্বাচন জয় উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং আশ্বাস দেন, শাকসু নির্বাচনেও জিতবে।

তবে এসময় ডা. খালিদুজ্জামানের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) শোকজ করেছে। অভিযোগ, তিনি নিজের প্রচারপত্রে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন, যা বিএমডিসির স্বীকৃত নয়। বিএমডিসি জানায়, এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিএমডিসি তাকে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে। খালিদুজ্জামান জানিয়েছেন, তিনি এখনও নোটিশ পাননি এবং অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে