Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ৩০ জানুয়ারি ২০২৬

তারুণ্য ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির ইশতেহার আজ

তারুণ্য ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির ইশতেহার আজ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শুক্রবার তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক এ ঘোষণা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার রূপরেখা এবং জনগণের কল্যাণে নেয়া নীতিগত অবস্থান এ ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হবে। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। 

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানিয়েছেন, এবারের ইশতেহারের মূল প্রতিপাদ্য বা মটো হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। একই সঙ্গে ইশতেহারে বিশেষ গুরুত্ব দেয়া হবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি এবং জলবায়ু ইস্যুকে। 

দলীয় নেতারা মনে করছেন, নির্বাচনি ইশতেহারের মাধ্যমে দেশ পরিচালনার দীর্ঘমেয়াদি ভিশন এবং জনগণের কাছে রাজনৈতিক অঙ্গীকার স্পষ্ট করা হবে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে দলটি তাদের রাজনৈতিক ভিশনে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, যুব কর্মসংস্থান, কল্যাণমুখী অর্থনীতি এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছিলো। 

এনসিপি মনে করছে, নতুন করে এ ইশতেহার ঘোষণার মাধ্যমে নির্বাচনের আগে জনগণের কাছে দলটির লক্ষ্য, অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা আরও স্পষ্ট হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কার ও নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে দলটির অবস্থানও এতে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল