Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ১ মার্চ ২০২৬

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিললো শিশুর লাশ

নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিললো শিশুর লাশ
ছবি: সবার দেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া ৯নং দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তারা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প
এনসিপি নেত্রী মিতু গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন স্বামী
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে খণ্ডিত লাশে রহস্য, মিললো দেহহীন মস্তক
রাতের আঁধারে জঙ্গি ছাত্রলীগের পোস্টার, কঠোর হুঁশিয়ারি ডাকসুর
খামেনি বেঁচে আছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি
খামেনির লাশ পাওয়া গেছে—দাবি ইসরায়েলি কর্মকর্তার
খামেনি নেই ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভের ডাক নেতানিয়াহুর
নিরাপত্তা শঙ্কায় কুয়েতে সব মসজিদে তারাবি স্থগিত
ইয়ামালের হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিলো বার্সেলোনা
তেহরানে হামলায় খামেনির প্রাসাদ ধ্বংসের দাবি
স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে সর্বনাশ: মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু
নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিললো শিশুর লাশ
ইরানি হামলার ভয়ে লাখ লাখ ইসরায়েলি বাঙ্কারে
হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান
মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি: প্রতিমন্ত্রী অমিত
গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আ.লীগের সাবেক এমপির কোলকাতায় মৃত্যু
পাটওয়ারীকে দুষ্টুমি না করার পরামর্শ মির্জা আব্বাসের