Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ৪ আগস্ট ২০২৫

দিনাজপুরে ধর্মীয় উৎসবের মহামিলন

মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা আজ 

মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা আজ 
ছবি: সবার দেশ

দিনাজপুরে শ্রাবণ মাসের শেষ আজ সোমবার (৪ আগষ্ট) অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক ধর্মীয় উৎসব — মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা। এ উৎসবের মূল আকর্ষণ শিব লিঙ্গকে বিশেষভাবে পবিত্র জল দিয়ে স্নান করানো।

উৎসবটি অনুষ্ঠিত হয় দিনাজপুর শহরের আনন্দ সাগর এলাকায় অবস্থিত শিব মন্দিরে। মহাস্নান যাত্রার আগের দিন ভক্তরা পায়ে হেঁটে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে বীরগঞ্জ উপজেলার মহুগাঁও মহাশ্মশান পুনর্ভবা নদী থেকে জল সংগ্রহ করেন। সেই জল দিয়েই পরদিন শিব লিঙ্গকে স্নান করানো হয়।

‘বোম বোম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর ও আশপাশের এলাকা। শুধু দিনাজপুর নয়, আশেপাশের জেলা থেকেও বহু ভক্ত এই উৎসবে অংশ নিতে আসেন। ধর্মীয় ভক্তি, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানে ভরপুর এ উৎসব দিনাজপুরের অন্যতম বড় ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮