Sobar Desh | সবার দেশ বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১১ আগস্ট ২০২৫

নির্বাচনের আগে অস্থিরতা তৈরির ছক, ফের সক্রিয় নিষিদ্ধ ক্যাডাররা

নির্বাচনের আগে অস্থিরতা তৈরির ছক, ফের সক্রিয় নিষিদ্ধ ক্যাডাররা
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা। বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে থেকে তারা ফের খুন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গোয়েন্দা সূত্রের আশঙ্কা, ‘নির্বাচনের পরিবেশ নেই’—এমন অজুহাত তৈরির লক্ষ্যে আগামী দিনে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। রাজধানী থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে পুরনো অপরাধ চক্রগুলো আবারও সক্রিয় হয়ে উঠছে, যাদের বড় অংশই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সশস্ত্র ক্যাডার বাহিনীর সদস্য।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক আশ্রয় ও শেল্টার বন্ধ না করলে এই ক্যাডার নেটওয়ার্ক নির্বাচনের আগে সহিংসতা উসকে দিতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বড় ধরনের চাপে ফেলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও সঠিক গোয়েন্দা নজরদারিই এখন স্থিতিশীলতা রক্ষার প্রধান শর্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
বিশ্বকাপ ফাইনালের আগে বাংলাদেশজুড়ে আর্জেন্টিনা উন্মাদনা
প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী
গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির
মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম