Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশায় পাকিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশায় পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া আর কোনও বিকল্প ছিলো না পাকিস্তানের সামনে। আবুধাবিতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে সে সমীকরণই মেলাল সালমান আলী আগার দল।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান প্রথম পাঁচ ওভারেই যোগ করেন ৪৩ রান। কিন্তু পাওয়ারপ্লের শেষ ওভারে ফিরতে হয় দুই ওপেনারকেই। এর পরপরই আরও দুটি উইকেট হারিয়ে নবম ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫৭/৪—তখন লক্ষ্যটা কঠিনই মনে হচ্ছিলো।

এ বিপর্যয় সামাল দেন হুসেইন তালাত। প্রথমে মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে কিছুটা স্থিরতা আনেন। হারিস বিদায় নিলেও তালাত এরপর মোহাম্মদ নওয়াজকে সঙ্গে পান। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়ে তোলেন অপরাজিত ৫৮ রানের জুটি। তালাত খেলেন ৩০ বলে ৩২ রানের ইনিংস, নওয়াজ ২৪ বলে করেন ৩৮ রান।

শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও আলো ছড়ান তালাত। অষ্টম ওভারে পরপর দুই বলে ফেরান চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে। শুরুতেই পাকিস্তানের বোলিং আক্রমণে ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। তার আগ্রাসী বোলিংয়ে প্রথম ছয় ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। আফ্রিদি শেষ পর্যন্ত নেন ৩ উইকেট। আবরার আহমেদ দেন মাত্র ৮ রান এবং পান ১ উইকেট।

ফলে শ্রীলঙ্কা তাদের ইনিংস গুটিয়ে নেয় ১৩৩ রানে। কামিন্দু মেন্ডিস একাই কিছুটা প্রতিরোধ গড়েন, করেন ৪৪ বলে ৫০ রান। শেষ ১০ ওভারে লঙ্কানরা সংগ্রহ করতে পারে মাত্র ৬৩ রান।

ছোট লক্ষ্য হলেও ব্যাটিং বিপর্যয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিলো পাকিস্তান শিবিরে। কিন্তু তালাত-নওয়াজের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই ফাইনালের লড়াইয়ে টিকে রইলো পাকিস্তান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ