Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৯, ৬ অক্টোবর ২০২৫

আবারও বিসিবির সভাপতি আমিনুল

আবারও বিসিবির সভাপতি আমিনুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে নির্বাচিত হন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল। পরে সভাপতি পদে আর কোনও প্রার্থী না থাকায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে বিসিবির ২০তম সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন তিনি।

আগে থেকেই ধারণা করা হচ্ছিলো, সভাপতির আসনে ফের বুলবুলই বসবেন। কারণ, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী তামিম ইকবালসহ বেশ কয়েকজন প্রার্থী আগেই নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। ফলে আমিনুলের সভাপতি হওয়া ছিলো কেবল সময়ের ব্যাপার।

বিসিবির এ নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচিত হয়েছেন আরও দুই পরিচালক। সব মিলিয়ে ২৫ সদস্যের এ বোর্ড থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

ফারুক আহমেদই ছিলেন সে সাবেক অধিনায়ক, যার স্থলাভিষিক্ত হয়ে চার মাস আগে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম। এনএসসির মনোনয়নে তিনি তখন বোর্ডের নেতৃত্ব নেন এবং সে দায়িত্ব সফলভাবে পালন করায় এবার আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হলেন।

অন্তর্বর্তী দায়িত্ব নেয়ার সময় এক সাক্ষাৎকারে আমিনুল বলেছিলেন, আমি কুইক টি-টোয়েন্টি খেলতে চাই। তবে সংক্ষিপ্ত মেয়াদের সে দায়িত্ব এখন রূপ নিয়েছে দীর্ঘ ইনিংসে। তার নেতৃত্বে নতুন মেয়াদে বিসিবির কাজ শুরু হবে আগামী সপ্তাহেই।

বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক ও কূটনৈতিক দক্ষতার কারণে আমিনুলের নেতৃত্বে বোর্ড আরও স্থিতিশীল হবে, বিশেষ করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন ও ঘরোয়া লিগ পুনর্গঠনের ক্ষেত্রে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ