Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৫, ১ জানুয়ারি ২০২৬

উত্তাল ভারতীয় রাজনীতি

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে প্রকাশ্যে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আক্রমণ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত আইপিএল মেগা নিলামে ‘কটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে নেয় কেকেআর। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা সঙ্গীত সোম। এক বক্তব্যে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেয়া হবে না। শাহরুখ খানের মতো গাদ্দারদের এসব বিষয় বুঝে নেয়া উচিত।

শুধু এখানেই থামেননি সঙ্গীত সোম। তিনি শাহরুখ খানের বিরুদ্ধে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও তোলেন। তার দাবি, দেশের মানুষ ভালোবেসে শাহরুখ খানকে আজকের অবস্থানে এনেছে, অথচ সে অর্থ দিয়েই তিনি দেশদ্রোহী কাজ করছেন। কখনও পাকিস্তানের প্রতি সহানুভূতির অভিযোগ, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা ব্যয়—এসব আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শাহরুখ খানকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তার বক্তব্য ও অবস্থান নিয়ে সমালোচনা হয়েছে। তবে মুস্তাফিজ ইস্যুতে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে আইপিএল কর্তৃপক্ষ কিংবা কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা