Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪৯, ৬ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন

আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন
ছবি: সংগৃহীত

দুয়ারে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছরের জুনে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—মিলে বসছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ২৮টি দল। এর মধ্যে বুধবার একসঙ্গে ২২ দেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা জায়ান্ট অ্যাডিডাস।

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে মেসিদের নতুন জার্সি

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি। সাদা-আকাশি ঐতিহ্য বজায় রেখেই তাতে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। ক্লাসিক নীল ডোরাকাটা ডিজাইনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট—যেখানে গাঢ় ও হালকা নীলের মিশ্রণ তৈরি করেছে এক ভিন্ন মাত্রা।

নতুন এ নকশা অনুপ্রাণিত হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী সময়—১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের জার্সির রঙ ও স্টাইল থেকে।

ঐতিহ্যের প্রতীক ‘১৮৯৬’

জার্সির গলার পেছনে সোনালি রঙে খচিত রয়েছে ‘১৮৯৬’—যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর প্রতিষ্ঠাবর্ষকে স্মরণ করে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, 

এ জার্সি শুধু খেলার পোশাক নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস, সংগ্রাম ও গর্বের প্রতীক।

বিশ্বকাপের কাউন্টডাউন

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। এখনও বাছাইপর্ব শেষ না হলেও, বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

অ্যাডিডাসের উন্মোচিত জার্সিগুলোর তালিকায় রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, মেক্সিকো, জাপান, বেলজিয়াম, কলম্বিয়া, উরুগুয়ে, ও দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি শক্তিশালী দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী