Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ মার্চ ২০২৬

গুরুতর আহত আরও তিনজন

যশোরে সড়ক দুর্ঘটনায় নিভে গেলো এক পরিবারের তিন প্রাণ

যশোরে সড়ক দুর্ঘটনায় নিভে গেলো এক পরিবারের তিন প্রাণ
প্রতীকি ছবি

যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা।

নিহতদের মধ্যে রয়েছেন মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ। একই ঘটনায় পরিবারের আরও তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ি মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে থাকা একটি বড় বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের তিনজনের এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬
যশোরে সড়ক দুর্ঘটনায় নিভে গেলো এক পরিবারের তিন প্রাণ
জ্বালানি সংকটে খাগড়াছড়ি, সাজেক না ঘুরেই ফিরছেন শত শত পর্যটক
কুখ্যাত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি
ইরানকে স্বর্ণালংকার ও অর্থ দিচ্ছে সাহায্য করছে কাশ্মীরবাসী
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
রিলস ও পোস্টেই মাসে ৩০০০ ডলার আয়
তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন