Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০৫:৫১, ২৫ মার্চ ২০২৬

যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
ছবি: সবার দেশ

যত বড় অপরাধের অভিযোগই উঠুক না কেনো, কাউকে গণপিটুনিতে হত্যা করার অধিকার কোনোভাবেই সংবিধান বা আইনের মাধ্যমে স্বীকৃত নয়। তবুও থামছে না ‘মব’ বা গণআক্রমণের এ বিপজ্জনক প্রবণতা। বালাদেশের রাজনীতিতে বিগত তিন দশক থেকে শুরু হওয়া এমন সহিংস সংস্কৃতি, দুঃখজনকভাবে নির্বাচিত সরকারের সময়েও থামেনি—বরং মাঝেমধ্যে আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যশোরের চৌগাছায়। মর্মান্তিক এ ঘটনায় জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।

গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষীপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলু (৪৮)-এর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেন (৪২) ধরা পড়েন। এ সময় গরুর মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে এবং মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো—আইনের শাসনকে পাশ কাটিয়ে ‘মব জাস্টিস’-এর নামে যে সহিংসতা চলছে, তা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, সমাজকেও ঠেলে দিচ্ছে এক গভীর অনিশ্চয়তার দিকে। এখন প্রশ্ন—এ প্রবণতা আর কতদিন!

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট
স্বচ্ছতার নজির গড়লেন হাসনাত আবদুল্লাহ, সরকারি বরাদ্দের পূর্ণ হিসাব প্রকাশ
গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
একজন মনির মেম্বারকে ঘিরে হাসনাত আবদুল্লাহর হৃদয়ছোঁয়া গল্প
যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
‘সন্তানদের এতিম করতে চাই না... তাই দেশ ছাড়ছি’
ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলো: রাষ্ট্রপতি
আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
জুলাই শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি শিক্ষা
পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
দুই মিনিটের বক্তব্যে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন
রান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ঘাড়ে চাপানোর চেষ্টা ট্রাম্পের
বিশ্বকাপ টিকিটের আকাশছোঁয়া দামে বিতর্ক, সমর্থকদের মামলা
জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনে