Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৪, ২১ এপ্রিল ২০২৬

সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের

সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে চূড়ান্ত কোনও সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ–কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কোনও বাস্তব সম্ভাবনা তিনি দেখছেন না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র কোনও দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে সই করতে আগ্রহী নয় এবং তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়ার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হচ্ছে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা। সে বিবেচনায় একটি কার্যকর ও টেকসই চুক্তি না হলে বিকল্প পথ খোলা থাকবে।

চুক্তি ব্যর্থ হলে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, সমঝোতা না হলে সংঘাত ফের শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এতে স্পষ্ট হয়, সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার অবস্থান আরও কঠোর হয়েছে।

এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে একই ইস্যুতে তার বক্তব্যে কিছুটা দ্বিধা ও অসংলগ্নতা দেখা গেলেও এখন তিনি নির্ধারিত সময়সীমা সামনে রেখে অনড় অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং আলোচনার ফলাফলই নির্ধারণ করবে অঞ্চলটির ভবিষ্যৎ স্থিতিশীলতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
একই দিনে জন্ম, একই পরীক্ষায় তিন বোন
তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপি
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
সোশ্যাল মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন: মাহবুব উদ্দিন খোকন
সুবর্ণার পর এবার বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী নেত্রী মাধবী মারমা
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণে তিন প্রস্তাব