Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ২৪ ডিসেম্বর ২০২৫

‘বারাণসী’ দিয়ে পারিশ্রমিকে রেকর্ড গড়লেন এ অভিনেত্রী

৩০ কোটির বিনিময়ে রাজামৌলির হাত ধরলেন প্রিয়াঙ্কা

৩০ কোটির বিনিময়ে রাজামৌলির হাত ধরলেন প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড— প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশ্বজুড়ে পরিচিত এক নাম। বিয়ের পর সুদূর মার্কিন মুলুকেই স্থায়ী ডেরা গেড়েছেন ‘দেশি গার্ল’। তবে বিদেশের মাটিতে চুটিয়ে কাজ করলেও নাড়ির টান যে ছিঁড়ে যায়নি, তা বারবার প্রমাণ করেছেন তিনি। 

এবার এক রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হতে চলেছে ভারতীয় সিনেমা। কিংবদন্তি পরিচালক এস এস রাজামৌলির আগামী মেগা প্রজেক্ট ‘বারাণসী’তে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। আর এ ফেরার জন্য যে অঙ্কটা তিনি হাঁকিয়েছেন, তা শুনে অনেকেরই চোখ চড়কগাছ!

প্রিয়াঙ্কা ও মহেশবাবু জুটির প্রথম ঝলক

আনন্দবাজারসহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, রাজামৌলির আসন্ন এ পিরিয়ড ড্রামা সিনেমায় প্রিয়াঙ্কাকে এক নতুন ও চ্যালেঞ্জিং অবতারে দেখা যাবে। এতে তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশবাবু। শোনা যাচ্ছে, এ সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন ৩০ কোটি টাকা পারিশ্রমিক, যা সাম্প্রতিক সময়ে কোনও অভিনেত্রীর জন্য রেকর্ড। তবে ১৩০০ কোটি টাকার বিশাল বাজেটের এ সিনেমার কাছে এ অঙ্কটা খুব একটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মহেশবাবুর ‘নো স্যালারি’ চমক ও বাজেট রহস্য

সিনেমাটি নিয়ে সবচেয়ে বড় চমক এর বাজেট এবং অভিনেতা মহেশবাবুর চুক্তি। মহেশবাবু এ সিনেমার জন্য কোনও নির্দিষ্ট পারিশ্রমিক নিচ্ছেন না। পরিবর্তে সিনেমার লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন তিনি— এমন শর্তেই চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে, যার পারিশ্রমিক ১০ কোটি টাকা।

কী বলছেন প্রিয়াঙ্কা?

দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফেরা নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। রাজামৌলির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এস এস রাজামৌলি মানেই পর্দায় এক নতুন জগৎ তৈরি করা। রাজকীয় পোশাক, পৌরাণিক আবহ আর অসাধারণ গল্পের মিশেল থাকে তার কাজে। এ সিনেমায় যুক্ত হওয়ার আগে তাই দ্বিতীয়বার ভাবার প্রয়োজন মনে হয়নি। প্রিয়াঙ্কার মতে, সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এ ‘বারাণসী’।

রাজামৌলি মানেই যেখানে চমক, সেখানে মহেশবাবু ও প্রিয়াঙ্কার এ রসায়ন পর্দায় কতটা আগুন ঝরায়, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। ‘বারাণসী’র হাত ধরে বলিউড সুন্দরীর এ ‘কামব্যাক’ যে রাজকীয় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার