Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ২১:৩৬, ২৩ মার্চ ২০২৬

নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা

নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
ছবি: সবার দেশ

নরসিংদী সদর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শিপলু (৪৩), বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭) ও রানামিয়া (৪২)-কে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পাবেল (৩৫), জুয়েল (৩২), জাহাঙ্গীর (৪৩), বাবুল (৫০), কায়কোবাদ (৫২), দীপক (২৮) ও বিল্লাল (৪৫)-কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এসময় র‍্যাব ও পুলিশের সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযানের ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে রোগী ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন ও আরএমও, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানকে স্বর্ণালংকার ও অর্থ দিচ্ছে সাহায্য করছে কাশ্মীরবাসী
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
রিলস ও পোস্টেই মাসে ৩০০০ ডলার আয়
তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন
হামলা স্থগিতের পর ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক আঘাত
পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন ট্রাম্প, হামলা স্থগিতের ঘোষণা
সংস্কার ও স্থানীয় সরকার ইস্যুতে উত্তাপ বাড়ছে রাজনীতিতে
ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান