Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪৫, ৩১ মার্চ ২০২৬

চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শমসেরনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে তাড়াহুড়ো করে নিচে নেমে যান।

তবে দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী মাঝপথে আটকা পড়ে বিকল্প যাতায়াতের উপায় খুঁজতে বাধ্য হন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময় জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা
২৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক বিজিবির
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস
দুবাই বন্দরে তেল ট্যাংকারে ইরানের হামলা
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ক্ষমা চেয়েও রক্ষা হয়নি—২ কোটি রুপি জরিমানা নাসিমের
৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল চলাচল
হরমুজ, যুদ্ধ সবই ছাড়তে রাজি ট্রাম্প!
স্ত্রীকে ১২০ জনের কাছে ‘বিক্রি’ করে জেলে ঠাঁই স্বামীর
মীর জাফরের বংশধরদের নাম বাদ ভোটার তালিকা থেকে
হাম আতঙ্কে খুলনা, হাসপাতালে ভর্তি ৭৯ শিশু
চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেফতার
মার্কিন স্থল সেনাদের জন্য ‘নরক’ তৈরি করছে ইরান
শেখ হাসিনা আমাদেরকে টার্গেট করেছিলো: শফিকুল ইসলাম মাসুদ