Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ব ক্যানসার দিবস আজ

ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান

ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
ছবি: সবার দেশ

আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। এ উপলক্ষে দেশে ক্যানসারের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

প্রজ্ঞা জানায়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুটি কারণের একটি হলো ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশে ক্যানসারে আক্রান্ত প্রায় ৪৬ শতাংশ রোগীর ক্ষেত্রে তামাক ব্যবহারের সম্পৃক্ততা রয়েছে।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। একই বছরে নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, তামাক ব্যবহার পরিহার করা গেলে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারজনিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় কার্যকর আইন বাস্তবায়নের কোনও বিকল্প নেই। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে ক্যানসারসহ নানা প্রাণঘাতী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি