Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ২৪ মার্চ ২০২৬

আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

গণহত্যা দিবসে আবারও দেশজুড়ে এক মিনিট ‘ব্ল্যাকআউট’

গণহত্যা দিবসে আবারও দেশজুড়ে এক মিনিট ‘ব্ল্যাকআউট’
ছবি: সংগৃহীত

গণহত্যা দিবস উপলক্ষে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও ২৫ মার্চ রাতে সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে। কালরাতের ভয়াল স্মৃতি স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য এ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়ে সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওই রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নৃশংস সামরিক অভিযান চালায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জগন্নাথ হল-এ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো হামলা ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যার ঘটনা হিসেবে বিবেচিত।

এদিকে একই উপলক্ষে ২৫ মার্চ রাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনাও দেয়া হয়েছে। গণহত্যা দিবসের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতি বছর এ প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে জাতি ২৫ মার্চের শহীদদের স্মরণ করে এবং ইতিহাসের সে ভয়াল রাতের প্রতি সম্মান জানায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২
জামিন পেলেন ইনু-মেনন-মানিক
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে মাসুদ উদ্দিনকে
ইরানি হামলায় সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়নের জোরালো সম্ভাবনা
যুদ্ধ থামাতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩৫
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে: জ্বালানিমন্ত্রী
নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩, আহত ৫
প্রীতি ম্যাচের আগে চোটে নাকাল ব্রাজিল-আর্জেন্টিনা
৪ ঘণ্টায়ও তেল পাননি নাসীরুদ্দিন পাটওয়ারী, ফেসবুক পোস্টে ক্ষোভ
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আইস এজেন্ট মোতায়েন
গণহত্যা দিবসে আবারও দেশজুড়ে এক মিনিট ‘ব্ল্যাকআউট’
কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬