Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সামনে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সপ্তাহ’

নির্বাচনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নির্বাচনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা মনে করেন নির্বাচনের আগের এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এ সময়টিই হবে সবচেয়ে ‘ক্রুশিয়াল’। তিনি আশা প্রকাশ করেছেন, ভোট হবে উৎসবমুখর ও নিরাপদ। নারীরা আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন এবং পরিবার-পরিজন নিয়ে ভোট উৎসবে অংশ নেবেন।

ড. ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, 

আমি আশা করি এ ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত বডি অন ক্যামেরা নিয়েও খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, যারা দায়িত্ব পালনকালে বডি অন ক্যামেরা ব্যবহার করছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি এবং ক্যামেরাগুলো কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানতে চেয়েছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেই সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত
নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
চা-চক্রে মুখোমুখি মির্জা আব্বাস-মেঘনা আলম
বিএনপি ক্ষমতায় এলে পুনর্বহাল হবে বিডিআরের নাম
বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
যশোরে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
ভোট থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী
নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু
ইরানের এক ক্ষেপণাস্ত্র কি বদলে দেবে যুদ্ধের সমীকরণ!
ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ: ইসি
যুবসমাজ সিদ্ধান্ত নিলেই পরিবর্তন আসে : জামায়াত আমির
ভারত-পাক ম্যাচ সংকটে আর্থিক ঝুঁকিতে আইসিসি
নানিবাড়িতে আবেগঘন তারেক রহমান, চাইলেন ‘ভোট উপহার’
নির্বাচনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
‘হাত জোর করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবে না’
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি: এনসিপি
একুশে পদক জহির রায়হানকে উৎসর্গ করলেন ববিতা