Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণের বিক্ষোভ মিছিল

নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির 

নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির 
ছবি: সংগৃহীত

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনি পরিবেশ প্রভাবিত করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও নারী রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্য করে অপপ্রচার, অনলাইন হয়রানি ও সরাসরি হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এসএম শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন রনি, যুগ্ম আহ্বায়ক মাইয়াদা ইকবাল ও যুগ্ম আহ্বায়ক ফারজানা আহমেদসহ অন্য নেতারা।

বক্তারা নারী রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড চুক্তি, শুল্ক আরও কমলো
নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি
পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ৪ কর্মী আহত
সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ফ্যাসিস্টের দোসর বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ