Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ৫ মে ২০২৬

আপডেট: ১৬:৪৭, ৫ মে ২০২৬

রাতেও বাড়ছে মেট্রোরেলের সময়, কমছে ট্রেনের ব্যবধান

রাতেও বাড়ছে মেট্রোরেলের সময়, কমছে ট্রেনের ব্যবধান
ফাইল ছবি

রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় রাতে আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি দুই ট্রেনের মাঝের ব্যবধানও কমানো হচ্ছে, ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়ার সময় নির্ধারণ করা হচ্ছে রাত ১০টা ১০ মিনিট, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়।

তবে সকালের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, রাতে ৪০ থেকে ৫০ মিনিট অতিরিক্ত সময় ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে ট্রিপের সংখ্যাও বাড়বে।

বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। নতুন সূচি কার্যকর হলে ট্রেন চলাচলের ব্যবধানও কমে আসবে। এখন ব্যস্ত সময়ে বা পিক আওয়ারে দুই ট্রেনের ব্যবধান ৫ মিনিট। নতুন পরিকল্পনায় তা কমে সাড়ে ৪ মিনিট করা হবে।

অফ-পিক আওয়ারে বর্তমানে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করে। উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য মোট ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটি ট্রেনে আছে ছয়টি কোচ। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন পরিচালিত হলেও নতুন সময়সূচি চালু হলে তা বাড়িয়ে ১৪ সেট করা হতে পারে।

নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে অফিসফেরত যাত্রী ও রাতের যাতায়াতকারীদের জন্য এটি বড় স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ
রাতেও বাড়ছে মেট্রোরেলের সময়, কমছে ট্রেনের ব্যবধান
বাংলাদেশে ক্যাম্পাস খুলতে চায় ইউনিভার্সিটি অব ক্যানবেরা
পশ্চিমবঙ্গে ‘পুশ ইন’ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
কোরবানির চামড়া ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
পিএসসিতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে
ঈদের ‘মালিক’-এ চমক, মিলা–প্রতীকের ‘গুলগুলি পিঠা’
কমলো সোনার দাম
‘শাপলা গণহত্যা’র নিরপেক্ষ তদন্ত কমিশন চান জামায়াত আমির
এমপি হলেন নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ
ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’কে ‘প্রজেক্ট ডেডলক’ বললো ইরান
‘শাপলা গণহত্যা’ দিবস আজ
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে