Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:০৩, ১৩ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ছবি: সবার দেশ

পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ থাকছে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। সেই সঙ্গে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম| তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চলবে বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান|

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে| ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার  সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চলবে|

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে যাতায়াতে কোন প্রভাব পড়বে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক
পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
বিসিবিতে কে এলো, কে গেলো—মাথাব্যথা নেই সাকিবের
প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক
এক মুরগী ৩ বার জবাই চলবে না—যশোরে শিক্ষামন্ত্রী
পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও নতুন অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর
হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ
সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির