Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা

নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা জোরদার করতে ১৩ হাজার ধর্মীয় বই হস্তান্তর করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার ০৯ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে এ বইগুলো তুলে দেন তিনি।

ধর্ম উপদেষ্টা জানান, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তার মতে, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে কারাবন্দিদের সংশোধন এবং স্বাভাবিক জীবনে পুনর্বাসন সহজ হবে।

প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদিস, বেদ, ভগবদ্গীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরিফসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং নৈতিক শিক্ষামূলক বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দ্রুত সময়ে জায়নামাজ, টুপি, তসবিহসহ প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ সরবরাহের কথাও জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী ও প্রকাশনা সংস্থা বিনামূল্যে এ বই সরবরাহ করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বই ‘শুধু মাধবীর জন্য’র মোড়ক উন্মোচন
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার
তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে