Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৮, ৩০ ডিসেম্বর ২০২৫

যশোর ৮৫/১ শার্শা আসন 

বিএনপির বিদ্রোহী প্রার্থী তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযো

বিএনপির বিদ্রোহী প্রার্থী তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযো
ছবি: সবার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫/১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইদ্রিস আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির এ বিদ্রোহী প্রার্থী সমাবেশ ও গণসংযোগ করে বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন- এটা আচরণবিধি লঙ্ঘন হয় কিনা আমি একটু শিওর হয়ে নিই। তবে এটা নির্বাচনী আইনের মধ্যে পড়ে না। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমি অলরেডি এ বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা