Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা 

ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা 
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে।

তবে এখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিচ্ছেন না বলে জানান তিনি। তার ভাষ্য, হঠাৎ করে যেনো কোনও প্রশাসনিক শূন্যতা তৈরি না হয়, সে জন্য আরও কিছুদিন দায়িত্বে থাকবেন। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
গাজায় ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের, দেহ মিলছে না হাজারো নিহতের
রাজশাহীতে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
বিসিবিকে স্যালুট আসিফ নজরুলের
নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল যাত্রী যাতায়াত বন্ধ
নেতৃত্বের দৌড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
হাসনাতের সাবেক প্রতিদ্বন্দ্বী মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার
আপনার ভোটে সিদ্ধান্ত নিন দেশ কোন পথে যাবে: ড. ইউনূস
নির্বাচনের আগে অপতথ্যের বন্যা, বেশিরভাগ উৎস ভারত
প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
যদি অন্য দলকে ভোট দেন, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেবো: বিএনপি নেতা
ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা
নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া