Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ২ আগস্ট ২০২৫

বাকৃবিতে ট্রেন দুর্ঘটনায় গবেষণার ২২ ভেড়ার মৃত্যু

বাকৃবিতে ট্রেন দুর্ঘটনায় গবেষণার ২২ ভেড়ার মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ট্রেন দুর্ঘটনায় গবেষণার কাজে ব্যবহৃত ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভেড়াগুলো উন্নত জাতের প্রজনন ও গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিলো। প্রতিটি ভেড়ার বাজারমূল্য ছিলো ৩০ থেকে ৬০ হাজার টাকা। এসব ভেড়ার তত্ত্বাবধানে ছিলেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি।

কীভাবে ঘটল দুর্ঘটনা

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান জানান, দুপুরে রাখাল ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এসময় হঠাৎ ট্রেনের শব্দ শুনে ভেড়াগুলো আতঙ্কিত হয়ে রেললাইনের উপর উঠে পড়ে। ঠিক সে মুহূর্তে একটি চলন্ত ট্রেন এসে পড়ে এবং ঘটনাস্থলেই ভেড়াগুলো কাটা পড়ে মারা যায়।

বিশ্ববিদ্যালয়ে শোক

হঠাৎ এ দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট গবেষকরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং গবেষণায় বড় ধরনের ক্ষতি হলো। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অভ্যন্তরীণ তদন্তের কথা ভাবা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত