Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি

সাত কলেজ শিক্ষার্থীদের রাতভর  শিক্ষা ভবনে অবস্থান

সাত কলেজ শিক্ষার্থীদের রাতভর  শিক্ষা ভবনে অবস্থান
ছবি: সংগৃহীত

সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাতে হাইকোর্ট মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার এ ঘোষণা দেন।

ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা রাতে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিতে শুরু করে। তারা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে অবস্থান নেন এবং থেমে থেমে স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল থেকেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান শুরু করে। দুপুর ১টার দিকে তারা সড়কের মোড়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ও আংশিকভাবে অবরোধ করেন। সংবাদ সম্মেলনের পর হাইকোর্ট মোড় থেকে অবরোধ তুলে হলেও শিক্ষা ভবনের সামনের সড়কে তারা অবস্থান অব্যাহত রাখেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, সাত কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প