Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৪, ৪ ডিসেম্বর ২০২৫

লাক্স সুন্দরী সোহানিয়া এখন কিশোরগঞ্জের ইউএনও

লাক্স সুন্দরী সোহানিয়া এখন কিশোরগঞ্জের ইউএনও
ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। তিনি এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশের তালিকায় স্থান পেয়েছিলেন। তিনি ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছিলেন। শোবিজে তিনি কিছু সময় কাজ করেছেন, তবে পড়াশোনার ব্যস্ততায় নিয়মিতভাবে সক্রিয় ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তানজিয়া আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়েছে। নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে কর্মকর্তা রদবদল করা হয়েছে। আজ (৪ ডিসেম্বর) কিশোরগঞ্জে সোহানিয়ার যোগদানের কথা রয়েছে।

তানজিয়ার পারিবারিক পটভূমিও উল্লেখযোগ্য। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা, মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন এবং সংস্কৃতি, গান ও একক অভিনয়ে জাতীয় পুরস্কার অর্জন করেছেন। কাবস্কাউটে তিনি জাতীয় পর্যায়ে রানার্স আপ হন এবং নাচে সেরা স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

তানজিয়া আঞ্জুম সোহানিয়ার যোগদান কিশোরগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে নতুন দৃষ্টান্ত এবং এলাকার জনসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের