লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সবাইকে অপপ্রচারে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এ সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।
তার এই বক্তব্যকে নির্বাচন-পূর্ব সময়ের নানা গুজব ও অপতথ্যের প্রেক্ষিতে দেয়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ভোটের আগের রাতকে ইঙ্গিত করে ‘লাইলাতুল গুজব’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন—এ সময় বিভ্রান্তিকর তথ্য বেশি ছড়ানো হতে পারে।
নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকা এবং যাচাই ছাড়া কোনও তথ্য বিশ্বাস না করার আহ্বান ক্রমেই বাড়ছে।
সবার দেশ/কেএম




























