Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ০১:৫৯, ৩০ জুলাই ২০২৫

উপলক্ষ্য দুর্গাপূজা, কালীপূজা ও দীপাবলি 

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি

বাংলাদেশের ইলিশ চেয়ে ভারতের চিঠি
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজার আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ অনুরোধপত্র পাঠায়।

উৎসবের আগে ইলিশের আবেদন

পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরের শেষে শুরু হবে দুর্গাপূজা, এরপর দেশজুড়ে কালীপূজা ও দীপাবলির আয়োজন। এসব উৎসব উপলক্ষে প্রতি বছরই ভারত ইলিশ আমদানি করে থাকে। গত বছরও পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে বাংলাদেশ ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানি করেছিলো।

চিঠিতে সংগঠনটি লিখেছে, 

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের কাছে অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয়। গত বছরের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারও দুর্গাপূজার আগে ইলিশ রফতানির অনুমতি প্রদানের অনুরোধ জানাচ্ছি।

সময়সীমা নিয়ে আক্ষেপ

তবে চিঠিতে কিছু আক্ষেপের কথাও জানানো হয়েছে। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি বছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ পরিমাণ ভারতে পৌঁছায় না। কারণ রফতানি পারমিটের সময়সীমা মাত্র ৩০-৪৫ দিন, যা এত বড় পরিমাণ রফতানির জন্য যথেষ্ট নয়।

তাদের অনুরোধ, ইলিশ রফতানির ক্ষেত্রে এবার যেন কোনো সময়সীমা না রাখা হয়, যাতে অনুমোদিত পরিমাণ সম্পূর্ণ আমদানি করা সম্ভব হয়।

বাংলাদেশ সরকার এখনও এ অনুরোধের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব