Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৬ নভেম্বর ২০২৫

ট্রাম্প প্রশাসনের প্রথম ৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল

ট্রাম্প প্রশাসনের প্রথম ৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্টের (অভিবাসনপ্রত্যাশী) ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালের ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ অভিবাসীমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং ক্ষমতায় এসে সে লক্ষ্যে একাধিক নির্বাহী আদেশে সই করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মাসে যে ৮০ হাজার মানুষের ভিসা বাতিল করা হয়েছে, তাদের সবাই অবৈধ অভিবাসী নন; অনেকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা খণ্ডকালীন কর্মী বা শিক্ষার্থীও ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 

বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ১৬ হাজারটি বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজারটি হামলা বা সহিংসতার অভিযোগে, এবং ৮ হাজারটি চুরির মামলায় অভিযুক্ত থাকার কারণে।

একজন মন্ত্রণালয় কর্মকর্তা রয়টার্সকে জানান, যাদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের প্রায় অর্ধেকই এ তিন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, গত আগস্ট মাসে একক মাসেই প্রায় ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা দেশে অবস্থান করেছেন, আইন লঙ্ঘন করেছেন এবং কিছু ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দিয়েছেন।

গত মে মাসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, 

আমরা ইতোমধ্যেই হাজার হাজার নন–ইমিগ্র্যান্টের ভিসা বাতিল করেছি এবং এ প্রক্রিয়া চলমান থাকবে। যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হচ্ছে।

নির্বাহী আদেশ জারির পরপরই যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু হয়। ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে কাস্টমস পুলিশ, ফেডারেল আধাসামরিক বাহিনী এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে অভিযান চালায়। এসব অভিযানে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এ কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। দেশটির ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিপুল সংখ্যক ভিসা বাতিলের নজির বিরল।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার