Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৬ ডিসেম্বর ২০২৫

হাসিনার ভারতে থাকা ‘তার নিজের সিদ্ধান্ত’: জয়শঙ্কর

হাসিনার ভারতে থাকা ‘তার নিজের সিদ্ধান্ত’: জয়শঙ্কর
ছবি: সংগৃহীত

জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার ভবিষ্যৎ অবস্থান নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন বা থাকবেন কি না—সে সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাহুল কানওয়ালের প্রশ্ন ছিলো—শেখ হাসিনা কি ইচ্ছা মতো ভারতে অবস্থান করতে পারবেন? জয়শঙ্করের উত্তর, 

এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, এবং আমার মনে হয় সে পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে তাকেই।

বাংলাদেশে ‘বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া’ নিশ্চিত করার আহ্বান

আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ ওঠে। জয়শঙ্কর বলেন, প্রতিবেশী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত জরুরি। ভারতের অবস্থানও সে জায়গাতেই সুস্পষ্ট।

তিনি বলেন, বাংলাদেশে, বিশেষ করে যারা এখন ক্ষমতায়, তাদের আগের নির্বাচনের ধরন নিয়ে আপত্তি ছিলো। যদি সমস্যাটা নির্বাচনকে কেন্দ্র করে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের আস্থা

জয়শঙ্কর আরও বলেন, ভারত বাংলাদেশের মঙ্গল চায় এবং চায় জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।

আমি আশাবাদী—গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারই আসুক, তারা ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক অবস্থান নেবে, —যোগ করেন তিনি।

নয়াদিল্লি–ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশার কথাই শোনালেন—রাজনৈতিক অস্থিরতার অবসান হলে দুই দেশের সম্পর্ক আবার উন্নতির ধারায় ফিরবে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা