Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২১ জুলাই ২০২৫

সোমবার প্রথমবার পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

সোমবার প্রথমবার পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীতে প্রতিরোধ গড়ে তুলেছিলো মাদ্রাসার ছাত্ররাও। যাত্রাবাড়ীর রাস্তায় রক্ত দিয়েছিলো অগণিত মাদ্রাসা পড়ুয়া। সে আত্মত্যাগের স্মরণে এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে–২০২৫’।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালসংলগ্ন সড়কে অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণের পাশাপাশি পরিবেশিত হবে হামদ, নাত, নাশিদ, কবিতা, প্রতিবাদী গান এবং জুলাই-আন্দোলনের প্রেক্ষাপটভিত্তিক দুটি প্রামাণ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণ’ শীর্ষক প্রতীকী উপস্থাপনা এবং ড্রোন শো।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, কয়েকজন সচিব এবং সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

আয়োজকরা জানিয়েছেন, দিনটি শুধু একটি স্মরণ নয়, বরং রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সাহসিকতাকে ইতিহাসে স্থায়ীভাবে স্থান দেয়ার প্রয়াস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮