Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১৩, ২৩ মার্চ ২০২৬

তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন

তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন
ছবি: সংগৃহীত

সারাদেশে জ্বালানি তেলের সংকট যখন সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে উঠেছে, ঠিক সে বাস্তবতারই এক ব্যতিক্রমী প্রতিফলন দেখা গেল ঠাকুরগাঁওয়ের একটি বিয়ের অনুষ্ঠানে। যেখানে প্রচলিত উপহারের বদলে বরকে দেয়া হয়েছে ৫ লিটার অকটেন—যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

জেলার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় অনুষ্ঠিত ওই বিয়েতে এ অভিনব ঘটনা ঘটে। চারদিকে যখন ফিলিং স্টেশনগুলোতে তেলের তীব্র সংকট, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি মিলছে না—তখন এমন উপহার যেন বাস্তবতার এক তীব্র প্রতিচ্ছবি হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, বর্তমানে ঠাকুরগাঁওয়ের অধিকাংশ পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। কোনও কোনও পাম্পে সীমিত আকারে সরবরাহ থাকলেও সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে জরুরি যাতায়াত পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে।

এ প্রেক্ষাপটে বিয়েতে উপস্থিত অতিথিদের মধ্যে উপহারটি নিয়ে যেমন হাস্যরসের সৃষ্টি হয়েছে, তেমনি অনেকে এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী বলেও মন্তব্য করেছেন। তাদের ভাষায়, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে মূল্যবান সম্পদের মতো হয়ে উঠেছে।

অকটেন উপহার দেয়া জহিরুল ইসলাম বলেন, এখন তেল পাওয়া খুবই কঠিন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় খালি হাতে ফিরতে হয়। তাই ভেবেছি, বর-কনে যাতে অন্তত কিছুদিন স্বস্তিতে চলাফেরা করতে পারেন, সে চিন্তা থেকেই এ উপহার।

অন্যদিকে, এমন ভিন্নধর্মী উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর রাতুল হাসান সাফি। তিনি বলেন, এটা সত্যিই একেবারে আলাদা ধরনের উপহার। পরিস্থিতির কারণে এটি এখন অনেক বেশি কাজে লাগবে।

স্থানীয়দের মতে, এ ঘটনা শুধু একটি মজার উপহার নয়; বরং দেশের চলমান জ্বালানি সংকটের বাস্তব চিত্রই তুলে ধরেছে ভিন্ন এক আঙ্গিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানকে স্বর্ণালংকার ও অর্থ দিচ্ছে সাহায্য করছে কাশ্মীরবাসী
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ
জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ইউল্যাব ছাত্রী তানহার মৃত্যু: প্রেমিক সায়মন পুলিশ হেফাজতে
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন
দিনাজপুরে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ
নরসিংদী সদর হাসপাতালে দালালচক্রে অভিযান, কারাদণ্ড ও জরিমানা
রিলস ও পোস্টেই মাসে ৩০০০ ডলার আয়
তেল সংকটে ব্যতিক্রমী বিয়ে: বর উপহার পেলো অকটেন
হামলা স্থগিতের পর ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক আঘাত
পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন ট্রাম্প, হামলা স্থগিতের ঘোষণা
সংস্কার ও স্থানীয় সরকার ইস্যুতে উত্তাপ বাড়ছে রাজনীতিতে
ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান