Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬, ৩০ আগস্ট ২০২৫

সুপারফুড আমলকী: কারা থাকবেন দূরে?

সুপারফুড আমলকী: কারা থাকবেন দূরে?
ছবি: সংগৃহীত

আয়ুর্বেদে আমলকীকে সুপার ফুড বলা হয়। এ ফল ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার এবং প্রদাহবিরোধী উপাদানে সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমে সহায়তা, ত্বক ও চুলের যত্ন এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এ উপকারিতা সবার জন্য সমান নয়। কিছু ক্ষেত্রে আমলকী শরীরের জন্য ক্ষতিকারকও হতে পারে।

কাদের জন্য ঝুঁকিপূর্ণ আমলকী?

১. লো ব্লাড সুগার রোগী
আমলকী রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে। তাই যাদের ব্লাড সুগার স্বাভাবিকের নিচে থাকে, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত কমে গেলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়তে পারে।

২. এসিডিটি বা হজমের সমস্যা থাকলে
আমলকী টক স্বাদের এবং এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। যাদের এসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আছে, বিশেষ করে খালি পেটে বা কাঁচা আমলকী খেলে অস্বস্তি বাড়তে পারে।

৩. কিডনির পাথরের রোগী
আমলকীতে থাকা অতিরিক্ত ভিটামিন সি শরীরে অক্সালেটে রূপান্তরিত হয়, যা কিডনিতে পাথর তৈরির অন্যতম কারণ। বিশেষ করে যাদের কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট পাথর আছে বা কিডনি সমস্যা রয়েছে, তাদের আমলকী খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত।

৪. রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যারা
আমলকী রক্ত পাতলা করতে সহায়তা করে। যদিও এটি হৃদরোগীদের জন্য ভালো হতে পারে, কিন্তু যারা ইতিমধ্যেই রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে।

৫. অ্যালার্জি প্রবণ ব্যক্তি
কিছু মানুষের ক্ষেত্রে আমলকীর জৈব সক্রিয় যৌগের কারণে অ্যালার্জি হতে পারে। এর ফলে ত্বকে চুলকানি, লালচেভাব, ফুসকুড়ি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অন্য ফলের প্রতি অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

যদিও আমলকী অনেক গুণে ভরপুর, তবু সবার জন্য সমান উপকারী নয়। তাই নিয়মিত খাওয়ার আগে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সবার দেশ/এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস