Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা 

সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণের সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

নির্বাচন কমিশন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে একই দিন দিবাগত রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয়সহ গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণ আয়োজনের বিধান রয়েছে। সামনে পবিত্র রমজান থাকায় দ্রুত শপথ অনুষ্ঠান সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।

সবকিছু ঠিক থাকলে সোমবারই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের যাত্রা এবং একই দিনে দায়িত্ব নেবে নতুন মন্ত্রিসভা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: ওয়াশিংটন পোস্ট
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ইরানের ‘ফাত্তাহ-২’ ঠেকানো প্রায় অসম্ভব
ইরানের ‘ব্যয় চাপিয়ে দেয়া’ খেলায় ধরাশায়ী ট্রাম্প-নেতানিয়াহু
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি
হিসাবের খাতা খুলে দিলেন আসিফ মাহমুদ
খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত, অতিরিক্ত ভিড়ের আশঙ্কা
আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান