Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১৭:০৫, ২১ মার্চ ২০২৬

ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নগরবাসীর অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার ঈদের নামাজ শেষে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে ঈদ উৎসব আয়োজক কমিটি। প্রাচীন নগর ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

দিনব্যাপী আয়োজনের শুরু হয় মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। গান, নাচ ও লোকজ পরিবেশনায় জমে ওঠে উৎসবের আবহ।

পরে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল। মিছিলটি দোয়েল চত্বর থেকে যাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকা অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় গিয়ে শেষ হয়।

মিছিলে ছিলো ঢোল-বাদ্য, রঙিন ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জা। হাতি-ঘোড়ার প্রতীকী অংশগ্রহণ মিছিলকে আরও আকর্ষণীয় করে তোলে। এতে অংশ নেয়া নগরবাসী জানান, ঈদের আনন্দ শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি সবার সঙ্গে ভাগাভাগি করার একটি সামাজিক উপলক্ষ।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন রাজধানীর মানুষকে ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচিত করে এবং উৎসবের আনন্দ দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ভূমিকা রাখে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজ খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা