Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৫, ২১ ডিসেম্বর ২০২৫

প্রবাসীদের ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৫ লাখ ছাড়ালো

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৫ লাখ ছাড়ালো
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের জোয়ার শুরু হয়েছে। 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন প্রবাসী ও নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী ভোটার রয়েছেন।

নিবন্ধনে শীর্ষ দেশ ও জেলা

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসীদের মধ্যে নিবন্ধন তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব। এ দেশ থেকে ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন প্রবাসী ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে কাতার (৫১,৫৮২ জন), ওমান (৩৭,৭৫৫ জন) ও মালয়েশিয়া (৩৫,৪৬৭ জন)।

দেশের ভেতরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের মধ্যে ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। জেলা হিসেবে সর্বোচ্চ নিবন্ধনকারী ভোটার কুমিল্লা জেলার (৫৬,৮৮৯ জন)। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচনী আসন হিসেবে এখন পর্যন্ত ফেনী-৩ আসনে সর্বোচ্চ ভোটার (৮,৭৯২ জন) পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন।

ব্যালট পাঠানোর বর্তমান অবস্থা

ইতিমধ্যেই ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন নিবন্ধিত প্রবাসী ভোটারের কাছে ডিজিটাল পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। অ্যাপের মাধ্যমে পাঠানো এ ব্যালটে ভোটাররা পছন্দমতো প্রার্থীর প্রতীকে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর ভোটাররা অ্যাপেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেখতে পাবেন।

নিবন্ধনের শেষ সময়সীমা

নির্বাচন কমিশন বিভিন্ন ক্যাটাগরির ভোটারদের জন্য নিবন্ধনের ভিন্ন ভিন্ন সময়সীমা নির্ধারণ করেছে:

  • নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি: ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে।
  • আইনি হেফাজতে থাকা ভোটার: ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে।
  • সাধারণ সরকারি চাকরিজীবী: ২৫ ডিসেম্বর পর্যন্ত।
  • ইসি কর্মকর্তা-কর্মচারী: ২১ ডিসেম্বরের মধ্যে।

ভোট দেয়ার নিয়ম

ভোটারদের অবশ্যই 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক। প্রতীক বরাদ্দের আগে যদি কেউ ভোট প্রদান করেন, তবে তা বাতিল হবে না বলে জানিয়েছে ইসি। তবে নিয়ম অনুযায়ী প্রার্থীর প্রতীক দেখে ভোট দেয়াই শ্রেয়।

প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর এ অ্যাপটি উদ্বোধন করেন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ডিজিটাল রূপান্তরের এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা