Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৮ জানুয়ারি ২০২৬

হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত মুম্বাই

বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের তাণ্ডব

বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের তাণ্ডব
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ–হাইকমিশনের সামনে হঠাৎ করে বিক্ষোভে জড়িয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কোনো ধরনের আগাম ঘোষণা বা সতর্কতা ছাড়াই বুধবার (৭ জানুয়ারি) বিকেলে অফিস ছুটির পর মিশনের একেবারে সামনে এসে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকে সংগঠনটির নেতা–কর্মীরা। 

পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেল পাঁচটায় অফিস ছুটি শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ–হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসার উদ্দেশে মিশন ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর, স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উল্টো পাশে অবস্থিত বাংলাদেশ উপ–হাইকমিশনের প্রবেশমুখে হঠাৎ করে হাজির হয় ভিএইচপির প্রায় দেড় শতাধিক নেতা–কর্মী।

কোনও ধরনের পূর্বঘোষণা ছাড়াই তারা মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসে এবং ব্যানার ও ফেস্টুন হাতে ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ নানা উসকানিমূলক স্লোগান দিতে থাকে। আকস্মিক এ বিক্ষোভে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে কিছুটা হতবাক হয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে একপর্যায়ে ভিএইচপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ ছাড়াই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।

প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনের সামনের এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এদিকে মুম্বাইয়ে বাংলাদেশের উপ–হাইকমিশনারসহ মিশনের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অফিস ছুটি হয়ে যাওয়ায় তারা ঘটনার সময় মিশনে উপস্থিত ছিলেন না, ফলে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েননি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ বাড়ছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-দূতাবাস, আগরতলার সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনে একাধিকবার বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনার ফলে ভারতজুড়ে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা