Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ১৫ জানুয়ারি ২০২৬

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা  নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে যেসব ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে নতুন করে কোনো মামলা গ্রহণ করা হবে না।

আইন উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে। কেউ যেন প্রতিরোধমূলক আন্দোলনে অংশ নেওয়ার কারণে হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিশোধমূলক তৎপরতা থেকে রক্ষা করা এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য দায়মুক্তি পাওয়ার নৈতিক ও আইনগত অধিকার তাদের রয়েছে।

আন্তর্জাতিক নজিরের কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ সমসাময়িক বিভিন্ন গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করেন, যেখানে বিপ্লব-পরবর্তী সময়ে আন্দোলনকারীদের সুরক্ষায় এ ধরনের আইন করা হয়েছিল।

সংবিধানের ভিত্তি তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে সংসদকে দায়মুক্তি আইন প্রণয়নের সুস্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। অতীতে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও এ ধরনের আইনি নজির রয়েছে, যা এই অধ্যাদেশের যৌক্তিকতা ও সাংবিধানিক বৈধতাকে শক্ত ভিত্তি দেয়।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের