Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির

লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সবাইকে অপপ্রচারে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এ সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।

তার এই বক্তব্যকে নির্বাচন-পূর্ব সময়ের নানা গুজব ও অপতথ্যের প্রেক্ষিতে দেয়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ভোটের আগের রাতকে ইঙ্গিত করে ‘লাইলাতুল গুজব’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন—এ সময় বিভ্রান্তিকর তথ্য বেশি ছড়ানো হতে পারে।

নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকা এবং যাচাই ছাড়া কোনও তথ্য বিশ্বাস না করার আহ্বান ক্রমেই বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশের নির্বাচন
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক
নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২
ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদের
জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি
পিএসএলে প্রথম দফায় দল পেলেন না মিরাজ
পটুয়াখালিতে অর্ধকোটি টাকাসহ বিএনপি নেতা আটক
গণতন্ত্রে ফেরার ভোট উৎসব আজ
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
বরিশালে নগদ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক
‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা দিলেন এ্যানি
৩৩০ আনসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি
মিডিয়া আবারও পুরোনো বায়াসে ফিরছে, এবার ছাড় নয়: আসিফ মাহমুদ
ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির
আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ