Sobar Desh | সবার দেশ মুহিউদ্দিন আহমেদ তানভীর

প্রকাশিত: ০১:৩৮, ২৪ জুলাই ২০২৫

শহীদ আনোয়ারা উদ্যান: জনস্বার্থে এখনই প্রত্যাবর্তন দরকার

শহীদ আনোয়ারা উদ্যান: জনস্বার্থে এখনই প্রত্যাবর্তন দরকার
ছবি: সবার দেশ

ফার্মগেটের বুকজুড়ে একসময় বিস্তৃত ছিলো এক প্রাণচঞ্চল সবুজ উদ্যান—শহীদ আনোয়ারা পার্ক। বহু মানুষের শৈশব, বিশ্রাম, হাঁটাহাঁটি ও গল্পগুজবের সাক্ষী ছিল এ স্থানটি। ঢাকা শহরের এক অবলুপ্তপ্রায় শ্বাসপ্রশ্বাসের খোলা জানালার নাম ছিলো এ উদ্যান।

২০১৮ সালে শুরু হওয়া মেট্রোরেল প্রকল্পের কাজে উদ্যানটি ব্যবহার শুরু হলে ধীরে ধীরে হারিয়ে যায় তার স্বাভাবিক রূপ। যদিও সে দখল ছিল অস্থায়ী—এমনটাই বলা হয়েছিলো। এরপরও উদ্যানটিকে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি শুধু কাগজে রয়ে গেছে।

২০২৪ সালে দেশে ঘটে গণঅভ্যুত্থান, আসে নতুন সরকার। সে পরিবর্তনের ঢেউ লাগলো প্রশাসনেও। উদ্যান রক্ষায় নতুন করে আশাবাদী হয়ে উঠলেন আন্দোলনকারীরা, সাধারণ মানুষ। গত বছরের ডিসেম্বরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আরও দুই উপদেষ্টা পার্কটি সংস্কার ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিলেও, আজও তা বাস্তবায়ন হয়নি।

হ্যাঁ, সাম্প্রতিক সময়ে মেট্রোরেলের সব সরঞ্জাম সরানো হয়েছে, বাউন্ডারি ওয়ালও নির্মাণ হয়েছে। কিন্তু সেটিই তো শেষ নয়। আমরা এখনো জানি না—এ পার্কটি কবে নাগরিকদের হাতে ফিরে আসবে।

এটি কেবল একটি পার্ক নয়—এটি রাজধানীর মানুষের মানসিক প্রশান্তির স্থান। জনসাধারণের স্বাস্থ্য, মানসিক স্বস্তি ও শিশুদের নিরাপদ খেলার জায়গা হিসেবে এর গুরুত্ব অপরিসীম। সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত—এই পার্ককে দ্রুত সংস্কার করে উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ শুরু করা।

জনগণের সঙ্গে প্রতিশ্রুতি খেলাপ উন্নত রাষ্ট্রীয় মানসিকতার পরিচয় নয়। বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই ফিরে আসবে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস।

তাই দেরি না করে শহীদ আনোয়ারা উদ্যানকে ফিরিয়ে দিন তার নাগরিকদের কাছে—একটি সবুজ, মুক্ত ও সবার জন্য উন্মুক্ত রূপে।

লেখক:
সাংবাদিক

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ