Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১১:০৮, ১৬ অক্টোবর ২০২৫

সংবিধানের চার মূলনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস অনুপস্থিতির অভিযোগ

জুলাই সনদে সই করবে না ৪ বাম দল

জুলাই সনদে সই করবে না ৪ বাম দল
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্যের প্রতীক হিসেবে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে নতুন করে ফ্যাসাদ তৈরির অপচেষ্টা করছে চার বামপন্থী দল। সংবিধানের চার মূলনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিফলিত না হওয়ায় বামপন্থী চারটি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে—তারা এ সনদে স্বাক্ষর করবে না।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, সনদের খসড়ায় বেশ কিছু মৌলিক বিষয় উপেক্ষা করা হয়েছে এবং কিছু ধারার wording এমনভাবে সাজানো হয়েছে যা তাদের মতে ‘রাজনৈতিকভাবে বিপজ্জনক ও সাংবিধানিকভাবে অস্পষ্ট।’

সই না করা বাম দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকেকে বলেন,

জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করবো না।

তিনি আরও জানান, সনদের ৮৪ দফা সুপারিশের মধ্যে বাম দলগুলোর দেয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।

আমরা কয়েকটি অঙ্গীকারের বিরোধিতা করেছি, যার মধ্যে অন্যতম হলো—জুলাই সনদকে কোনও আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এটি গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী, বলেন ফিরোজ।

অন্যদিকে ‘গণফোরাম’ জানিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সনদে অন্তর্ভুক্ত না থাকলে তারাও স্বাক্ষর করবে না।

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন,

আগামীকালের মধ্যে যদি আমাদের প্রস্তাব প্রতিফলিত করে সনদে সংশোধন না আনা হয়, তাহলে আমরা সই করবো না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য