Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৭ অক্টোবর ২০২৫

আলোচনায় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি

এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এনসিপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, বিচারব্যবস্থা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনজির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় তুরস্ক দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক সংস্কার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়াও দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, যুব বিনিময় কর্মসূচি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে নাহিদ ইসলাম তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার যাত্রায় তুরস্কের অব্যাহত সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য