Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ অক্টোবর ২০২৫

ইসিতে চিঠি দিয়েছে দলটি

জোট হলেও নিজস্ব প্রতীকে ভোটে বিএনপির আপত্তি

জোট হলেও নিজস্ব প্রতীকে ভোটে বিএনপির আপত্তি
ছবি: সংগৃহীত

নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি। বিষয়টি নিয়ে কমিশনের কাছে আনুষ্ঠানিক আপত্তিপত্র জমা দিয়েছে দলটি।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও আরও এক সদস্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে চিঠি জমা দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, 

জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এ সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। আমরা পূর্বের অবস্থা বহাল রাখার দাবি জানিয়েছি এবং সে বিষয়ে সিইসিকে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, 

কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই এ সংশোধনীর প্রস্তাব আসেনি। আলোচনাহীনভাবে এমন সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। বিএনপি মনে করে, এটি রাজনৈতিক দলের অধিকার ক্ষুণ্ন করছে।

ইসমাইল জবিউল্লাহ আরও জানান, বিষয়টি নিয়ে বিএনপি উপদেষ্টা পর্যায় থেকেও নির্বাচন কমিশনে আলাদা চিঠি দেবে।

এর আগে আরপিও সংশোধনীর সময়ও ইসির প্রস্তাবের বিরোধিতা করেছিলো বিএনপি। তখন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জোটবদ্ধ নির্বাচনে প্রার্থীদের নিজস্ব দলের প্রতীকে ভোট করতে বাধ্য করা হলে ছোট দলগুলো জোটে আসতে নিরুৎসাহিত হবে। এতে বহুদলীয় অংশগ্রহণ কমে যাবে। আমাদের মতো বড় দলগুলোর জন্যও এটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কেন এমন প্রস্তাব তুললো, তা স্পষ্ট নয়। সুষ্ঠু রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত