Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ১০ নভেম্বর ২০২৫

নৌকার ভোট পেতে দুই দল বেলাল্লাপনা করছে: সারোয়ার তুষার

নৌকার ভোট পেতে দুই দল বেলাল্লাপনা করছে: সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক স্থবিরতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যর্থতার জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তুষার বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার বাধাগ্রস্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর সংকীর্ণ স্বার্থের কারণে। জামায়াত আঙুল বাঁকা-সোজা করার কথা বলছে, বিএনপি রাস্তায় নামার হুমকি দিচ্ছে। তারা নিজেদের বাইরে কোনও জাতীয় স্বার্থ দেখছে না। নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলাল্লাপনা করছে, — বলেন তিনি।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তুষার বলেন, কমিশনে একমত হয়ে, জুলাই সনদ ও গণভোটে একমত হয়ে এখন বিএনপি তা অস্বীকার করছে। তারা বলছে, জনগণ গণভোট বোঝে না। অথচ বিএনপির জন্মই গণভোটে। এখন মনে হচ্ছে দলের রাজনৈতিক ডিমেনশিয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, দেশের জনগণ জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রস্তুত এবং এ সনদ বাস্তবায়ন ছাড়া কোনও নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

সরকারের ভূমিকাও সমালোচনা করেন তুষার। তার মতে, 

সরকার জনগণের সঙ্গে সাপ-লুডু খেলছে। জুলাই সনদের রোডম্যাপ তৈরি করেও তা রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা নয়, কিন্তু সরকার এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া কোনো নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। জনগণ সুষ্ঠু নির্বাচনের কোনও নিশ্চয়তা দেখছে না।

শেষে সারোয়ার তুষার বলেন, 

জনগণের ওপর আস্থা না রেখে বিএনপি ও জামায়াত নৌকার ভোট পেতে বেলাল্লাপনা করছে। তারা শীর্ষ সন্ত্রাসীদের ওপর নির্ভর করছে, যা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য ভয়ংকর। জুলাই সনদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা