Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন

তারেক রহমানের দেশে ফেরা সময়ের অপেক্ষামাত্র

তারেক রহমানের দেশে ফেরা সময়ের অপেক্ষামাত্র
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, আলোচনায় দলের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হয়েছে। তবে বৈঠকের একটি বড় অংশেই উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। স্বাস্থ্যগত বিষয় নিয়ে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।

এর আগে কয়েক দফায় বিএনপি নেতাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেলেও এবার সরাসরি স্থায়ী কমিটির বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এলো। দলের অভ্যন্তরে এতে নতুন করে আশাবাদও তৈরি হয়েছে বলে জানা যায়।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, খালেদা জিয়ার চিকিৎসা, সংগঠন পুনর্গঠন এবং চলমান আন্দোলনের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে তারা আন্দোলন–সংগঠন উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান