Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৩ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মির্জা ফখরুলের এ মন্তব্য তুলে ধরা হয়। এর আগে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তৃতায় একই কথা জানান তিনি।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। রোববার গভীর রাতে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসকেরা পরে জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। আইসিইউতে নেয়ার পরও তার অবস্থার তেমন উন্নতি না হওয়ায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনেও নড়াচড়া শুরু হয়েছে। খালেদা জিয়ার দীর্ঘমেয়াদি চিকিৎসা, দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতা—সবকিছু বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বিএনপির শীর্ষ সূত্রগুলো জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান