Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ১১ ডিসেম্বর ২০২৫

৪৮ ঘণ্টার আলটিমেটাম ২৯ মিত্র দলের

ন্যায্য আসন না পেলে বিএনপি ছেড়ে নতুন জোট

ন্যায্য আসন না পেলে বিএনপি ছেড়ে নতুন জোট
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সমঝোতা–সংকটে পড়া ২৯টি মিত্র রাজনৈতিক দল এবার প্রকাশ্যেই অসন্তোষ জানিয়ে দিয়েছে। 

আসন বণ্টনে ‘ন্যায্য মূল্যায়ন’ না হলে তারা বিএনপিকে ছেড়ে নতুন নির্বাচনি জোট গঠনের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য বিএনপিকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, ১২ দল, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি, গণফোরামসহ মোট ২৯টি দল। বৈঠকজুড়ে ছিলো বিএনপির আচরণ নিয়ে ক্ষোভ, হতাশা ও ‘অবমূল্যায়নের’ অভিযোগ।

বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান জানান, গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ফোনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে স্পষ্টভাবে জানিয়েছেন—৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্যতার ভিত্তিতে আসন বণ্টন না হলে তারা বিকল্প জোটে যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি; ১২ দলের মোস্তফা জামাল হায়দার ও এহসানুল হুদা; গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর; সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ; গণফোরামের সুব্রত চৌধুরী; নেজামে ইসলামী পার্টির আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, দীর্ঘদিনের মিত্রদের প্রতি বিএনপির আচরণে আমরা বিস্মিত। আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা—এটা অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। আমরা অবমূল্যায়নের রাজনীতি চাই না।

নেতাদের অভিযোগ—বিএনপি যেখানে তাদের পুরোনো সহযোগীদের দূরে ঠেলে দিচ্ছে, সেখানে জামায়াত নতুন নতুন মিত্র বাড়িয়ে নিচ্ছে। ফলে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান অনেককেই ‘অস্বস্তিতে’ ফেলেছে বলে মন্তব্য করেন তারা।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন এখনও ফাঁকা রাখা হয়েছে, যেগুলোর বেশিরভাগেই শরিক দলের প্রার্থী হওয়ার কথা ছিলো। তবে বিএনপির ভেতরে এই আসনগুলোতেও নিজেদের প্রার্থী দেয়ার চেষ্টা চালানো হচ্ছে—এমন গুঞ্জনেই উত্তপ্ত হয়ে উঠেছে মিত্রদের সঙ্গে সম্পর্ক।

মিত্র ২৯ দলের স্পষ্ট ঘোষণা—বিএনপি যদি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য সমঝোতায় না আসে, তাহলে তারা নতুন জোট নিয়ে নির্বাচনে যাবে। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরোধী শিবিরে এ ধরনের বিভক্তি রাজনৈতিকভাবে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি