Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫

জমা পড়ছে আজ-কাল

খালেদা জিয়ার তিন আসনে মনোনয়ন দৌড়ে বিএনপির নেতারা

খালেদা জিয়ার তিন আসনে মনোনয়ন দৌড়ে বিএনপির নেতারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসনগুলো হলো ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩। ইতোমধ্যে দিনাজপুর-৩ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। ফেনী-১ ও বগুড়া-৭ আসনে আজ সোমবার মনোনয়ন জমা দেয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এর আগে তিনটি আসনেই খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। আজ সোমবার দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন জমা দেয়ার কথা রয়েছে। একই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু এবং তার ছেলে আরিফুর রহমান মজুমদার।

অন্যদিকে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে গত ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জান তালুকদার লালু। আজ সোমবার দুপুর ১২টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেয়ার কথা রয়েছে। এ ছাড়া গত ২৭ ডিসেম্বর গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তিনি আজই ওই আসনে মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে—এমনটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

বিএনপির এক সিনিয়র নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তিনি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ক্ষেত্রে ঘোষিত আসনগুলোতে বিকল্প প্রার্থী দেয়ার প্রস্তুতি দলটির রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা